রবিবার ৮ নভেম্বর ২০২৬ - ১৮:২২
‘কলমযোদ্ধা আন্তর্জাতিক সম্মান–২০২৬’ পেলেন বাংলাদেশের বিশিষ্ট লেখক সাহাদত হোসেন খান

বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক সাহাদত হোসেন খান দীর্ঘদিনের সাহিত্যচর্চা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কলমযোদ্ধা আন্তর্জাতিক সম্মান–২০২৬’-এ ভূষিত হয়েছেন। ৬৮টি গ্রন্থের রচয়িতা এই লেখকের ৭৫৪ পৃষ্ঠার গবেষণাধর্মী গ্রন্থ ‘কারবালা’ ইতিমধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পাঠকমহলে বিশেষ সাড়া ফেলেছে। ৮ নভেম্বর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ‘সত্যের পথে’ পত্রিকা আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ৬৮টি গ্রন্থের রচয়িতা এই লেখকের ৭৫৪ পৃষ্ঠার ‘কারবালা’ বই ইতিমধ্যেই দুই বাংলার পাঠকমহলে বিশেষ সাড়া ফেলেছে

বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক জনাব সাহাদত হোসেন খান পেলেন ‘কলমযোদ্ধা আন্তর্জাতিক সম্মান–২০২৬’। দীর্ঘদিনের সাহিত্যচর্চা, গবেষণা ও লেখালেখির স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

২০০২ সাল থেকে অদ্যাবধি তাঁর রচিত ও প্রকাশিত বইয়ের সংখ্যা ৬৮টি। দীর্ঘ এই সাহিত্যিক পথচলায় তিনি বিভিন্ন বিষয়ে লেখালেখি ও গবেষণার মাধ্যমে পাঠকমহলে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।

সম্প্রতি প্রকাশিত তাঁর ৭৫৪ পৃষ্ঠার গবেষণাধর্মী গ্রন্থ ‘কারবালা’ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পাঠকমহলে বিশেষ আগ্রহ ও সাড়া সৃষ্টি করেছে। কারবালার ঐতিহাসিক ঘটনা, প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে রচিত এই গ্রন্থ দুই বাংলার পাঠকদের হৃদয় ছুঁয়ে গেছে।

আজ ৮ নভেম্বর ২০২৬, ঢাকায় অবস্থিত জাতীয় প্রেস ক্লাবে বহুল প্রচারিত ‘সত্যের পথে’ পত্রিকার পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে জনাব সাহাদত হোসেন খানের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কলমযোদ্ধা আন্তর্জাতিক সম্মান–২০২৬’ তুলে দেওয়া হয়।

এই সম্মাননা তাঁর দীর্ঘ সাহিত্যিক সাধনা, জ্ঞানচর্চা ও কলমের মাধ্যমে সমাজে অবদান রাখার এক বিশেষ স্বীকৃতি।

‘সত্যের পথে’ পত্রিকার পক্ষ থেকে সম্মানিত লেখক সাহাদত হোসেন খানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত ছিলেন সত্যের পথে পত্রিকার সম্পাদক সেখ মুস্তাক আহমদ, জনাব মওলানা ড. রিজওয়ানুস সালাম খান ও জনাব মওলানা মুনির  আব্বাস নাজাফি ৷

লেখক সাহাদত সাহেবের কলম আরও সমৃদ্ধ সাহিত্য ও গবেষণার জন্ম দিক-এই প্রত্যাশা রইল।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha